, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • আটোয়ারীতে তুচ্ছ ঘটনায় প্রাণ গেল চাকুরিচ্যুত পুুলিশ সদস্যের




আটোয়ারীতে তুচ্ছ ঘটনায় প্রাণ গেল চাকুরিচ্যুত পুুলিশ সদস্যের

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২২, ১৬:৪৩ | 840 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে তুচ্ছ ঘটনায় প্রাণ গেল এক চাকুরিচ্যুত পুলিশ সদস্যের। নিহত পুলিশ সদস্য মোঃ ময়নুল হোসেন ওরফে নুন্দুয়া (৫০)। তিনি উপজেলার ধামোর ইউনিয়নের দানাবীর গ্রামের মৃতঃ আব্দুল ওহাবের দ্বিতীয় সস্তান। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সুত্রে জানা গেছে, সোমবার (১১ এপ্রিল) বেলা প্রায় সাড়ে ১০টার দিকে ওই গ্রামের জনৈক আনিসুর রহমান (৩৫) এর পাট ক্ষেতের ওপর দিয়ে নিহত পুলিশ সদস্যের বড় ভাই মোঃ আনোয়ার হোসেন বাচ্চুকে (৫৭) গমের বোঝা নিয়ে চলাচল করতে বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। ইতিমধ্যে আনোয়ার হোসেনের ভাই চাকুরিচ্যুত পুলিশ সদস্য মোঃ ময়নুল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাট ক্ষেতের মালিক আনিসুর রহমানকে মারপিট শুরু করে। এতে আনিসুর রহমানের মাথায় জখম হয়। খবর পেয়ে আনিসুর রহমানের স্বজনরা লাঠি-শোটা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং চাকুরিচ্যুত পুলিশ সদস্যকে ধাওয়া করেন। এসময় মোটর সাইকেলযোগে দ্রুত পালিয়ে যাওয়ার সময় তিনি নিজে নিজেই দূর্ঘটনার কবলে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আটোয়ারী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে প্রেরণ করেছেন। পাশাপাশি পুলিশ সন্দেহভাজন আঃ করিমের আরেক ছেলে আকিবুল ইসলাম (৩০) ও আঃ ছাত্তারের ছেলে মোঃ মাসুদ রানা ওরফে মাসাফ (৩২) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছেন এবং ক্ষেতের মালিক আনিসুর রহমান চিকিৎসারত অবস্থায় পুলিশ নজরদারিতে রয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। ঘটনার পর তাৎক্ষনিকভাবে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ রাকিবুল ইসলাম ও আটোয়ারী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET