বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে দু’দিন ব্যাপী শিশু মেলার সমাপনী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

মোঃইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে দু’দিন ব্যাপী শিশু মেলা সমাপনী দিনে আলোচনা সভা , সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনের মাধ্যমে শেষ হয়েছে। “ শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী আয়োজিত শিশু মেলা ৫মে রবিবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত ৪মে উপজেলার ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিশু মেলা উদ্বোধন করা হয়। মেলায় উপজেলার ৬ ইউনিয়ন হতে প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা উপকরন সহ শিক্ষামুলক প্রদর্শনীর স্টল দেয়া হয়। দু’দিন ব্যাপী শিশু মেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। ৫মে রবিবার বিকেলে প্রদর্শনীতে শ্রেষ্ঠ স্টল ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণের মাধ্যমে শিশু মেলার সমাপনী ঘটে। সমাপনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল আল-মামুন-কাওসার শেখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল লতিফ, সহকারী জেলা তথ্য অফিসার মোঃ আলমগীর কবীর, প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম, সহকারী শিক্ষক বাহারাম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণমাধ্যমকমর্ীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us: