পঞ্চগড়ের আটোয়ারীতে উপকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীত নিবারন বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একশত দুস্থ্য প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তোড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাবুল, উপকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ সহিদুল ইসলাম, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।#
Please follow and like us: