বীমা দিবসে শপথ করি -উন্নত দেশ গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও ১ম জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার ( ১লা মার্চ) সকালে উপজেলা প্রশাসন এবং বিভিন্ন বীমা কোম্পানি পৃথক পৃথক ব্যানার ও বাদ্যযন্ত্র সহ একটি বনার্ঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত¡র হতে বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা।
উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম(শহীদ) এর সঞ্চালনায় “ বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি” শীর্ষক এর উপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আশরাফুল ইসলাম, জীবন বীমা কর্পোরেশন পঞ্চগড়ের ফিল্ড অফিসার পংকজ রায়, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পনীর সিআরএম আব্দুল্যাহেল বাকী, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পনীর বিএম মকছেদ আলী, প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কেম্পানী পঞ্চগড়ের সিনিয়র ম্যানেজার আজিজার রহমান বেলাল প্রমুখ।
আলোচনা সভা শেষে কলেজ শিক্ষার্থীদের জন্য ‘ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বীমার গুরুত্ব’ বিষয়ের উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইনস্যুরেন্স/ বীমা কেম্পানীর কর্মকর্তা -কর্মচারী, কলেজ পর্যায়ের শিক্ষক- শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।