মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ফলদ বৃক্ষ মেলার প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এতে
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) সৈয়দ মাহমুদ হাসান। সভায় সুষ্ঠ পরিবেশে জাঁকজমকপুর্ণ ভাবে ফলদ বৃক্ষ মেলা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল আমিন, ধামোর
ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল,তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, সোভা নার্সারীর মালিক আব্দুল মজিদ , আইভি
নার্সারীর মালিক আশরাফুল ইসলাম, ফেন্সী নার্সারীর মালিক আজিজুল হক প্রমুখ। ফলদ বৃক্ষ মেলা উপজেলা পরিষদ চত্বরে ২৬ আগস্ট উদ্বোধন হয়ে ৪ দিন স্থায়ী থাকার সিদ্ধান্ত হয়। প্রস্তুতিমুলক সভায় উপজেলার বিভিন্ন সরকারি
দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নার্সারী মালিক সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে ফলদ বৃক্ষ মেলার প্রস্তুতিমুলক সভা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
Please follow and like us: