, || - ||

আটোয়ারীতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

নিয়ে গড়বো দেশ- শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও পাঠ্যপুস্তক উৎসব পালন করা হয়েছে। বছরের শুরুতেই ১ জানুয়ারী বুধবার এ উৎসব পালন করা হয়। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দিয়ে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (অতিঃ দাঃ) মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং জরিফ হোসেন চৌধুরী (মনি)’র সঞ্চালনায় বই উৎসব অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে অন্যদের মধ্যে পরামর্শ মুলক বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল লতিফ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আক্তার হোসেন, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক পইম উদ্দীন আহম্মেদ, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীদের নতুন বই নিয়ে নতুন উদ্দ্যমে লেখাপড়া করার পরামর্শ দেন।

এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট বিদ্যলয়ের শিক্ষক -শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেনের দেয়া তথ্য মতে এবার মাধ্যমিক পর্যায়ে আটোয়ারীতে সরকারের দেয়া বিনামূল্যের ২ লাখ ৪৬ হাজার ৫শত ৭১ বই এবং উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল লতিফের দেয়া তথ্যমতে প্রাথমিক পর্যায়ে এবার সরকার প্রদত্ত বিনামূল্যের ৯৪ হাজার ৬০০ বই বিতরণ করা হচ্ছে। অপরদিকে উপজেলার আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়, আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় , বড় সিঙ্গিয়া বালিকা উচ্চ বিদ্যালয়,সন্দেশ দিঘী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, উপকার প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, পানিশাইল সিপাহীপাড়া দাখিল মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ উৎসব পালন করা হয়েছে বলে সুত্র জানায়।

Please follow and like us: