, || - ||

আটোয়ারীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার ( ১মার্চ) বিকেলে উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসুহ আদিবাসী পাড়ায় “ সোভা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়”র  ৫০জন শিক্ষার্থীর মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। বিদ্যালয়ের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা।

অন্যান্যদের মধ্যে  শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, সোভা সংস্থার নির্বাহী পরিচালক ও সোভা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়’র  প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল মজিদ প্রমুখ।

আলোচনা শেষে সভাপতি ও অতিথিগণ আনুষ্ঠানিকভাবে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের হাতে একটি করে কম্বল তুলে দেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহেশ চন্দ্র রায়। অনুষ্ঠানে  ওই বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাক, জনপ্রতিনিধি সহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন।

Please follow and like us: