“জেনে বুঝে বিদেশ যাই- অর্থ, সম্মান দুটোই পাই” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে “ বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার,প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। শ্লোগানের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান দপ্তরের জরিপ অফিসার মোঃ মনজুরুল হক। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
Please follow and like us: