, || - ||

আটোয়ারীতে মটরসাইকেল চুরি অব্যাহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে ইদানিং মটরসাইকেল চুরির ঘটনা অহরহ ঘটছে। সর্বশেষ গত ২৯ জুলাই দিবাগত রাতে রাধানগর (ঘোড়াডাঙ্গা) গ্রামের মৃত সমির উদ্দীনের পুত্র সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মোঃ হামিদুল ইসলামের ডিসকোভার ১০০ সিসি মটরসাইকেলটি চুরি হয়েছে। এব্যাপারে হামিদুল ইসলাম আটোয়ারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। হামিদুল ইসলাম জানান,প্রতিদিনের ন্যায় গত ২৯ জুলাই রাতের খাওয়া সেরে তার ব্যবহৃত বাজাজ কোম্পনীর ১০০ সিসি ডিসকোভার মটরসাইকেলটি পাকা ঘরের ভিতর রেখে তালা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে হামিদুলের স্ত্রী দেখে যে ঘরের তালা ও দরজা খোলা। ঘরের ভিতর গিয়ে দেখে তাদের মটর সাইকেলটি নাই। মটরসাইকেলের বর্ননা দিয়ে ৩০ জুলাই আটোয়ারী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগ পত্রের বর্ণনা মতে মটরসাইকেলটি ডিসকোভার ১০০ সিসি, যাহার ইঞ্জিন নম্বর ঔইতডউএ৬৭০৬৩ চেচিস নম্বর গউ২অ১৪অত৮উডএ৯২০৪৫ রং কালো/লাল, রেজি: নং পঞ্চগড় হ-১১-৩৯৪৮ । সম্প্রতি আটোয়ারী হতে বেশ কয়েকটি মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। তার মধ্যে মোটা অংকের অর্থের বিনিময়ে ২/৩ জনের মটরসাইকেল ফেরত পাওয়ার নজির রয়েছে। অনেকের মতে আটোয়ারীতে মটরসাইকেল চুরির সিন্ডিকেট তৈরী হয়েছে। এব্যাপারে প্রশাসনের ভুমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।#

Please follow and like us: