, || - ||

আটোয়ারীতে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে। কর্মসুচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যম দিবসের সুচনা করা হয়।

ভোর সাড়ে ৬ টায় উপজেলা পরিষদের স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন কর্তৃক পুস্পস্তবক অর্পণ।

আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক কবুতর অবমুক্ত করন, মার্চপাস্ট, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, “ সুখি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ” শীর্ষক আলোচনা, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও জাতীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধে শহীদ, আত্মদানকারী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মোনাজাত ও প্রার্থনা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাং¯কৃতিক অনুষ্ঠান ছিল অন্যতম।

বিজয় দিবসের সকল কর্মসুচিতে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ অংশ গ্রহন করেন। বিজয় দিবস উদযাপন কমিটি স্বতস্ফুর্তভাবে শ্রম দিয়ে দিবসের সকল কর্মসুচি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপুর্ণ পরিবেশে বাস্তবায়ন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please follow and like us: