, || - ||

আটোয়ারীতে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লেডিস ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারীতে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লেডিস ক্লাবের উদ্দ্যোগে ক্রীড়া প্রতিযোগীতা ও আলোচনা সভা কোভিড-১৯ সংক্রমনের কারনে স্বল্প পরিসরে বিভিন্ন কর্মসুচি পালন করে। লেডিস ক্লাবের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের নারীদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয মাঠে অনুিষ্ঠত হয়। আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান পত্নী ও লেডিস ক্লাবের সভাপতি শাহনাজ পারভীন সোমা। উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ও লেডিস ক্লাবের সাধারন সম্পাদক রেনু একরামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম পত্নী আনোয়ারা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য লুৎফা বেগম,অতিরিক্ত কৃষি অফিসার নুরজাহান খাতুন,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানী, সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ মহল,সহকারি তথ্য আপা রওশনারা রত্না।

Please follow and like us: