পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে এক মাংস ব্যবসায়ী (কসাই)কে ৬০০০/- টাকা জরিমানা গুণতে হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার ফকিরগঞ্জ সরকারি হাটের মাংস হাটিতে আকষ্মিকভাবে মোবাইল কোর্ট পরিচালনার সময় এক রোগাক্রান্ত ছাগল জবাই করার প্রস্তুতি মহুর্তে মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নজরে পড়ে। তাৎক্ষনিক পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২২ ধারা ভঙ্গের দায়ে উপজেলার তোড়িয়া ইউনিয়নের ডোহাপাড়া গ্রামের মৃত আব্দুল হকের পুত্র মাংস ব্যবসায়ী ( কসাই) মোঃ জমির ( ৩৫) কে ৬০০০/- ( ছয় হাজার) টাকা অর্থ দন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। এসময় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভ্যাটেনারী সার্জন মোছাঃ শামীমা আক্তার সহ অনেকেই উপস্থিত ছিলেন।
Please follow and like us: