, || - ||

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজে দোয়ার মাহফিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল আজিজ ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে গত ৪ নভেম্বর মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ———-রাজিউন)। কলেজের আয়োজনে ১৫ নভেম্বর বৃহস্পতিবার কলেজ সম্মেলন কক্ষে আলোচনা সভা,মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সহকারী অধ্যাপক মরহুম আব্দুল আজিজের গুনাগুন ব্যাখ্যা করে স্মৃতিচারনমুলক বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সোলায়মান আলী, উপাধ্যক্ষ কাজী মোঃ ফজলে বারী সুজা, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, গভর্নিং বোডির সাবেক সদস্য সুলতান মাহমুদ প্রমুখ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মমতাজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক -শিক্ষার্থী , গভর্নিং বোডির সদস্যসহ হিতাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: