, || - ||

আটোয়ারীতে মিশন হিউম্যানেটি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারীতে গরীব, অসহায়, দুস্থ ও এতিম শীতার্তদের মাঝে মিশন হিউম্যানেটি’র উদ্যোগে শহীদ কামরুজ্জামান ও জাহানারা ফাউন্ডেশন এবং আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের সহযোগিতায় শীত নিবারণ বস্ত্র হিসেবে উপজেলার ৬ ইউনিয়নে প্রায় সাতশত কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার ( ১৩ জানুয়ারি) সকালে উপজেলার আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান । মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ মানিক হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান, মিশন হিউম্যানেটির পরিচালক লিজা ফেরদৌস, সাধারণ সম্পাদক কানিজ সুলতানা প্রমুখ। বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে সরকারের পাশাপাশি মিশন হিউম্যানেটির মত অন্যান্য এনজিও সহ বিভিন্ন সংস্থা ও দানশীল ব্যক্তিদেরকে অসহায় শীতার্তদের পাশে দাড়ানোর আহবান জানান।

Please follow and like us: