সারাদেশে মৎস্য আইন বাস্তবায়নে সরকারের নির্দেশনা মতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ের আটোয়ারীতে মৎস্য দপ্তরের উদ্যোগে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। রোববার ( ২৮ জুন) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমানের নেতৃত্বে উপজেলার ফকিরগঞ্জ বাজারে আকষ্মিক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আটোয়ারী থানার এসআই রুহুল আমিন সহ ৪জন কনস্টেবল । অভিযান পরিচালনাকারী টিমের উপস্থিতি টের পেয়ে কারেন্ট জাল ফেলে বিক্রেতা পালিয়ে যায়। ফেলে যাওয়া কারেন্ট জাল তাৎক্ষনিক জব্দ করে উপজেলা পরিষদ চত্ত্বরে নিয়ে আসা হয়। পরে অভিযান পরিচালনাকারী দলের সিদ্ধান্ত মতে জব্দকৃত কারেন্ট জাল পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ভূষ্মিভুত করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, প্রায় দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে প্রকাশ্যে জ্বালিয়ে দেয়া হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। তিনি বলেন, মৎস্য আইন বাস্তবায়নে মৎস্য দপ্তর প্রতিজ্ঞাবদ্ধ।
, || - ||
আটোয়ারীতে মৎস্য আইন বাস্তবায়নে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: