, || - ||

আটোয়ারীতে লগডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

সারাদেশে মহামারী করোনা ভাইরাস সংক্রমন বিস্তার প্রতিরোধে সরকার লগডাউন ঘোষনা করেছেন। জনস্বার্থে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন মাঠে নেমেছেন। বুধবার (১৪ এপ্রিল) পহেলা রমজান, বাংলা নববর্ষ ও লগডাউনের প্রথম দিনে আটোয়ারী থানা পুলিশের একটি দলকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু তাহের মোঃ সামসুজ্জামান উপজেলার ফকিরগঞ্জ বাজার সহ বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় দুইজনকে ২০০/- টাকা এবং রেজিস্ট্রেশন বিহীন মটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করায় সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৪ধারা লঙ্ঘনের দায়ে ৩জন মটরসাইকেল চালককে ৩০০০/- টাকা দন্ডাদেশ প্রদান করেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার। মোবাইল কোর্ট পরিচালনার সময় অনেককে সতর্ক করেছেন তিনি। এসময় ফকিরগঞ্জ বাজারের কাঁচা বাজার পট্টি ১৫ এপ্রিল বৃহস্পতিবার হতে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বসার নির্দেশনা দেন।

Please follow and like us: