পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি ভাবে গম ক্রয়ের জন্য লটারীর মাধ্যমে গমচাষী নির্ধারণ করা হয়েছে। উপজেলা অভ্যন্তরীন গম সংগ্রহ ২০২০ সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে বুধবার (২৯ এপ্রিল)) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা’র সভাপতিত্বে গম চাষী নির্ধারণের লটারী অনুষ্ঠিত হয়। গম সংগ্রহ কমিটির তথ্যমতে, উপজেলার ৬ ইউনিয়নের প্রকৃত গম চাষীদের মধ্য হতে লটারীর মাধ্যমে এবার প্রথম পর্যায়ে ৭২৯ মে: টন গম সরকারের নির্ধারিত প্রতি কেজি ২৮/-টাকা মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করা হবে। লটারী পরিচালনার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, খাদ্য শস্য ক্রয় কমিটির সদস্য ও উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ,তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ,ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহুরুল হক, ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার, উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ গাউসুল আযম মাহবুবা রব্বানী, সহ গণমাধ্যমকর্মীগণ । একটি নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে, লটারী আগেই এবং ক্রয় কমিটির সিদ্ধান্ত ছাড়াই ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার ২/৩ জন ব্যবসায়ীর কাছ থেকে বরাদ্দের অর্ধেক গম ক্রয় করে নিজেকে দুঃসাহসের পরিচয় দিয়েছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ব্যবসায়ীর কাছ থেকে গম ক্রয়ের বিষয়ে আমি কিছুই জানিনা। তবে যদি কেহ সরকারের নিয়ম নীতি ভঙ্গ করে গম ক্রয় করে থাকে তার দায়ভার তাকেই বহন করতে হবে।
রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে লটারীর মাধ্যমে গম চাষী নির্ধারণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: