শনিবার , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আটোয়ারীতে শিশু শিক্ষার্থীদের মাঝে স্যুয়েটার বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :- পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক শিশু শিক্ষার্থীদের মাঝে স্যুয়েটার বিতরণ করা হয়ছে। উত্তরাঞ্চলে প্রচন্ড শৈত্য প্রবাহ অব্যাহত থাকায় বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শীতের কারনে শিশু শিক্ষার্থীর সংখ্যা আনুপাতিক হারে কমে যাচ্ছে। শিশু শিক্ষার্থীদের কথা ভেবে সরকারের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা নিজেই বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থেকে শিশু শিক্ষাথীদের গায়ে স্যুয়েটার পড়িয়ে দেন। সূত্র  জানিয়েছে, ১৭ জানুয়ারি বুধবার উপজেলার মির্জা গোলাম এরফান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত ১১২ জন শিক্ষার্থীকে শিক্ষকদের সহযোগিতায় স্যুয়েটার পড়িয়ে দেয়া হয়। এর পুর্বে ঝলঝলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১২৫ জন এবং শহীদ আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১০০ জন শিক্ষার্থীর মাঝে স্যুয়েটার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, এই স্যুয়েটার বিতরণ শুধু শীত নিবারনই নয় বরং শিশুদের লেখা পড়ায় মনোনিবেশ সহ উৎসাহের সহিত বিদ্যালয়ে উপস্থিতির আগ্রহ বাড়াবে। তিনি আরো বলেন, শিশুদের জন্য স্যুয়েটার , অসহায় শীতার্তদের জন্য কম্বল এবং দুস্থদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

Please follow and like us: