, || - ||

আটোয়ারীতে ১৭ মার্চ, ২৫ মার্চ ও ২৬ মার্চ স্বল্প পরিসরে উদযাপনের প্রস্তুতিমুলক সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারীতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২০ স্বল্প পরিসরে উদযাপনের জন্য প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ১৫ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি উপস্থিত সবার জ্ঞাতার্থে বলেন, গুরুত্বপর্ণ দিবসগুলি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।

তবে সরকারের নির্দেশনা মোতাবেক সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমনের কারণে জনসমাগম না করে স্বল্প পরিসরে উদযাপন করা হবে।

এব্যাপারে সভায় ব্যাপক আলোচনার পর স্বল্প পরিসরে দিবসগুলি উদযাপনের জন্য কর্মসুচি গ্রহন করা হয়েছে। কর্মসুচিগুলো বাস্তবায়নের জন্য মুল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। সভায় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us: