, || - ||

আত্নসমর্পণকারী জঙ্গি সদস্যকে পুনর্বাসনের জন্য সঞ্চয়পত্রের ০৫ লক্ষ টাকা প্রদান করলেন র‌্যাব-১২ এর অধিনায়ক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

মঙ্গলবার (১২ জানুয়ারী,২০২১ খ্রীঃ তারিখ) দুপুর ০২.৩০ ঘটিকায় র‌্যাব-১২ এর সম্মানিত অধিনায়ক মোŦ রফিকুল হাসান গণি,অতিŦ ডিআইজি মহোদয় আতœসমর্পণকারী জঙ্গি মোŦ সালাউদ্দিন আহমেদ সুজন(৩৪) কে ০৫ লক্ষ টাকার মূল সঞ্চয়পত্র এবং ৯ম-১২তম লভ্যাংশের টোকেন প্রদান করেন।

উল্লেখ্য, মোŦ সালাউদ্দিন আহমেদ সুজন(৩৪),পিতা- মোŦ আব্দুল হালিম মোল্লা,সাং- দাঁদপুর,থানা-বাঘা,জেলা-রাজশাহী  এর জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততা ছিল । সে তার ভুল বুঝতে পেরে গত ০৯ ডিসেম্বর, ২০১৭ ইং তারিখে র‌্যাব-১২ তে আতœসমর্পণ করে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে। পরবর্তীতে র‌্যাব-১২ তাকে পুনর্বাসনের জন্য সোনালী ব্যাংক লিমিটেড, সিরাজগঞ্জ শাখায় তিন বছরের জন্য ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র খুলে দেয়। ইতোমধ্যে তাকে তিন মাস অন্তর সঞ্চয়পত্রের সকল লভ্যাংশের টোকেন প্রদান করা হয় এবং গত ১৮ ডিসেম্বর,২০২০ ইং তারিখে সঞ্চয়পত্রের মেয়াদ ০৩ বছর পূর্ন হয়। এর প্রেক্ষিতে, আজ ১২ জানুয়ারি,২০২১ ইং তারিখে অধিনায়ক,র‌্যাব-১২ মহোদয় ০৫ লক্ষ টাকার মূল সঞ্চয়পত্র এবং অবশিষ্ট ৯ম-১২তম লভ্যাংশের টোকেন অভিভাবকের উপস্থিতিতে প্রদান করেন। এ সময় র‌্যাব-১২ এর ঊর্ধতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য র‌্যাব সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us: