রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আদর্শবোধ, নীতি ও শৃঙ্খলা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়: ছাগলনাইয়ায় এমপি শিরীন আখতার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
নজরুল ইসলাম চৌধুরীঃ
শনিবার (১৩ অক্টোবর) সকালে ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতারের উদ্যোগে ছাগলনাইয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠাত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি শিরীন আখতার বলেন, জাতী গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একজন শিক্ষকের নিকট আদর্শবোধ, নীতিবোধ ও শৃঙ্খলাবোধ বা থাকলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। তিনি শিক্ষকদের বলেন, শিক্ষার মান বাড়ান আগে তারপর আপনাদের অধিকার আদায়ে কথা বলেন। তবে শিক্ষা ক্ষেত্রে কোনো বৈষম থাকতে পারবেনা বলে জানান শিরীন আখার। তিনি আরো বলেব, প্রধান মন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আজ বাংলাদেশ ভারতের চেয়েও এগিয়ে আছে।
ছাগলনাইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ’র সভাপতিত্বে ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন, মৌলভী সামছুল করীম কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল ইসলাম, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী।
এতে বক্তব্য রাখেন, ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি বাঁশপাড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান পাটোয়ারী, বল্লভপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল প্রমুখ। এসময় ছাগলনাইয়া উপজেলার সকল কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী প্রধান শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও জাসদের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: