জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বিকালে বেলুন উড়িয়ে মহান বিজয় উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল-আমীন রাসেলের সভাপতিত্বে বিজয় উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও উদ্যোক্তা ড. মহিবুলাহ শাহীন, সংগঠনের উপদেষ্টা আলী হোসাইন ফরায়জী। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আনন্দ সংঘ’র কেন্দ্রীয় সমন্বয়ক সাংবাদিক এমদাদুল হক, কেন্দ্রীয় সদস্য বিল্লাল তালুকদার রাজু, আশিকুর রহমান হাসিব, সোহানা আক্তার ইতি,জালাল আহমেদ রুমি, প্রবীর হাওলাদার, উদ্যোক্তা ব্যবসায়ী মিজানুর রহমান খাঁন বাবু, সংগঠক বিপ্লব জোয়ার্দার, আঁখি আক্তার, আনন্দ সংঘ’র ঢাকা মহানগর শাখার সমন্বয়ক সালাহ উদ্দিন খাঁন রাজিব, মাহবুবুর রহমান শাহীন, সাংবাদিক আবু সালেহ মো.তোহা, মাকসুদা আক্তার, পিরোজপুর জেলা সমন্বয়ক আব্দুল্লা আল অভি, পুলিশ সদস্য মেহেদী হাসান মাসুদ, তরুণ ব্যবসায়ী সুমন, ঢাকা মহানগর শাখার সদস্য রিয়াজ হাওলাদার, মমিনুল ইসলাম, ইমন, ফারুক প্রমূখ।
, || - ||
আনন্দ সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: