মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

খুলনা জেলার উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
সোমবার (০৯ নভেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা জেলা কার্যালয় চত্বরে বাইসাইকেল বিতরণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা রেঞ্জ পরিচালক মোল্লা আমজাদ হোসেন বলেন, সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। জনগণের সেবামূলক কাজে সহযোগিতার হাত বাড়াতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আজ বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে এবং দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে জেলা কার্যালয়ের সহকারি জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার ও  ভিডিপি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ২৬জন উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।

Please follow and like us: