, || - ||

আনিকা-তুরাবী এর “লাভ অন স্মাইল”

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক: গত ২১ সেপ্টেম্বর  ইউটিউবে মুক্তি পেয়েছে স্বল্পদৈঘ্য চলচ্চিএ লাভ অন স্মাইল। রাজু রহমানের গল্পে স্বল্পদৈঘ্য চলচ্চিএটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। আর এতে জুঁটি বেধে অভিনয় করেন আল হাসান তুরাবী ও আনিকা কবির। স্বল্পদৈঘ্য চলচ্চিএর গল্পটা একটা মেয়ে কে ঘিরে। ইউনিভার্সিটি তে মেয়েটা কে দেখেই তুরাবী তার প্রেমে পড়ে যায়। তুরাবী কখনো প্রেম ভালোবাসায় বিশ্বাসী ছিলো না। প্রেম ভালোবাসা তুরাবীর কাছে একটা আবেগ ছাড়া আর কিছুই মনে হতো না। এই সব নিয়ে তুরাবীর বন্ধুদের সাথেও বিরধিতা চলতো। কিন্তু মেয়েটা কে প্রথম দেখেই তুরাবী তার হাসির প্রেমে পড়ে যায়। তারপর থেকেই তুরাবীর প্রেম শুরু আনিকার সাথে। এভাবেই গল্পটি এগিয়ে যায়। আল হাসান তুরাবী বলেন, শুটিং অনেক কষ্ট করতে হয়েছে সবাইকে। জাহিদ ভাই সব থেকে বেশি কষ্ট করেছেন। সবাই খুব কো-অপারেট করেছে একে অপরের সাথে। আশা করছি কাজটা সবার কাছে খুব ভালো লাগবে। Jahid film works এর ইউটিউব চ্যানেল এ গত ২১ সেপ্টেম্বর রাতে মুক্তি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া আর ভালোবাসা আমার কাম্য।

Please follow and like us: