, || - ||

আনোয়ারায় ইয়াবাসহ এক নারী ব্যবসায়ী আটক।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘীর মোড় থেকে এক নারী ইয়াবা ব্যবসায়ী সফিকা খাতুনকে (৪৬) গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ । রোববার এক অভিযানে তাকে গ্রেফতার করা হয় । এসময় তার কাছ  থেকে  ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার  সফিকা খাতুন কক্সবাজার জেলার টেকনাফ থানার হাবিব পাড়ার  একলাছ মিয়ার স্ত্রী বলে জানা যায়।
আনোয়ারা থানার এ এস আই রেজাউল করিম মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ  থেকে ১০০০ পিস  ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
Please follow and like us: