আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে জাত-পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রণয়নের দাবীতে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুলের সামনে রোববার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় নাগরিক সংগঠন জনউদ্যোগ এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
জেলা রবিদাস ফোরামের সভাপতি সুনিল রবিদাসের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অবলম্বনের নির্বাহী পরিচালক ও জনউদ্যোগে সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেস সরকার, বিডিইআরএম’র জেলা সাধারণ সম্পাদক খিলন রবিদাস, বিডিইআরএম’র সাদুল্যাপুর উপজেলা সাধারণ সম্পাদক সাধন রবিদাস, দলিত নেতা জীবন রবিদাস, সুজন কুমার, সুবল কুমার, শেফালি রানী, সানত্মনা রানী প্রমুখ। বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠী এদেশের নাগরিক হওয়া সত্বেও তাদেরকে হোটেল-রেস্তোরায় প্রবেশ করতে দেয়া হয় না। তাই বক্তারা মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য অবিলম্বে হোটেল-রেস্তোমারায় তাদেরকে প্রবেশ, জেলার দলিত জনগোষ্ঠীকে আবাসন সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনা গ্রহণ এবং অগ্রাধিকার ভিত্তিতে দলিতদের মধ্যে খাস জমি বরাদ্দ দেয়ার দাবি জানান। সেইসাথে পরিচ্ছন্নতা কর্মীদের পেশাগত স্বাস্থ্য ঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষা সকল উপকরণ সরবরাহ, দলিত জনগোষ্ঠীকে বিকল্প পেশায় উৎসাহিত করতে তাদের জন্য কারিগরি প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, দলিত শিক্ষার্থীদের শিক্ষা থেকে ঝরে পড়া রোধকল্পে সরকারকে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং এই জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের বিশেষ উপবৃত্তি প্রদান, দলিত ছাত্র-ছাত্রীদের সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কোটা প্রবর্তন, সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তণ সহ দলিতদের প্রতি সকল প্রকার বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে প্রশাসনিক সুষ্ঠু ভূমিকা রাখারও আহবান জানান।
, || - ||
আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: