, || - ||

আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আজ ২৯/০৪/২০২০ আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের পক্ষ থেকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা করা হয়। আজকের এই সেবা কার্যক্রম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার জনাব স্নিগ্ধা আখতার মহোদয়। এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের পক্ষ থেকে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় অনেক ধন্যবাদ । অতিথি মহোদয় সকলের উদ্দেশ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং ত্রান বিতরনের শুভ উদ্বোধন করেন। ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান জনাব হেলাল আহমেদ এপেক্স ক্লাবের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে মুল্যবান বক্তব্য রাখেন । ত্রান বিতরণ অনুষ্ঠান সফল করার পিছনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সকলকে এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সেবা, সৌহার্দ্য ও বন্ধুত্ব নিয়ে হোক আমাদের পথচলা।

Please follow and like us: