কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহি রাজাপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে দ্বিতীয় বারের মতো পূনঃ নির্বাচিত হলেন অনলাইন নিউজ পোর্টাল “বিজয় বিডি টুয়েন্টিফোর ডটকম” এর সম্পাদক ও সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার চীফ রিপোর্টার সাংবাদিক হাসান মুহাঃ জহির। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের সর্বজন শ্রদ্ধেয় মরহুম আলহাজ্ব মৌলভী মমতাজ উদ্দিন মাষ্টারের কনিষ্ঠ পূত্র। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পরিচালনার পাশাপাশি একজন সফল সংগঠক। ২৭ জুন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-রেজিষ্ট্রার (প্রশাসন) স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ০২(দুই) বছরের জন্য বোর্ড কর্তৃক একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয় । সাংবাদিক হাসান মুহাঃ জহির ছাড়াও নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন : সভাপতি অধ্যক্ষ মোঃ হায়াতুন নবী, সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম, সদস্য মোশারফ হোসেন সোহাগ, মোঃ আবদুল আজিজ, মোঃ খোরশেদ আলম মজুমদার, মোঃ আবাদ মিয়া মোল্লা মেম্বার, সংরক্ষিত মহিলা সদস্য উম্মে সালমা, মাষ্টার মোঃ জসিম উদ্দিন, মাওলানা মোঃ মোখলেছুর রহমান, মোসাঃ জসমিন আক্তার। বুূধবার প্রথম সভায় সর্বসম্মতি ক্রমে বিদ্যুৎসাহি (কো-অপট্) সদস্য নির্বাচিত হন শ্রীপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার মেম্বার।
, || - ||
আবারও ঐতিহ্যবাহি রাজাপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক হাসান মুহাঃ জহির
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: