, || - ||

আবারো ৪দিন ব্যাপী সরাসরি প্রশ্নোত্তরের আয়োজন করলো আহমদীয়া মুসলিম জামা’ত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

সাম্প্রতিককালে আহমদীয়া মুসলিম জামা’তের বিরুদ্ধে কিছু আপত্তি এবং অভিযোগ উত্থাপন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে একটি মহল। এর ফলে আহমদীয়াদের বিষয়ে জনমনে বিভিন্ন ধরণের বিভ্রান্তিকর ও বিরূপ ধারণার সৃষ্টি হতে পারে এবং ইতিমধ্যে অনেকেই এবিষয়ে আহমদীয়া জামাতের বক্তব্যও জানতে চাইছেন। অনেকের ধারণা, আহমদীরা নাকি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে মানে না আবার অনেকে বলেন, আহমদীরা নাকি মির্যা গোলাম আহমদ কাদিয়ানীকে সতন্ত্র নবী হিসাবে মেনে নিয়েছে। আহমদীয়া জামাতের পক্ষ থেকে এক বাক্যে এর উত্তর হচ্ছে এটি সম্পূর্ণ ডাহা মিথ্যা অভিযোগ।
আহমদীয়া মুসলিম জামা’ত নতুন কোন ধর্ম নয়। যুক্তি, অকাট্য দলিল-প্রমাণ এবং প্রেম-ভালোবাসার মাধ্যমে বিশ্ববাসীকে ইসলামের শাস্তিপূর্ণ শিক্ষার ছায়াতলে নিয়ে আসার জন্য আহোরাত্র এই জামা’ত বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে।
আহমদীয়া জামাতের পক্ষ থেকে সবার কাছে বিনীত নিবেদন জানানো হচ্ছে,, বিরুদ্ধবাদীদের উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আহমদীরা কী বিশ্বাস করেন আর কেন করেন দয়া করে তা আহমদীদের কাছ থেকে জেনে নিন।
তাই সব বিষয় স্পষ্ট করার লক্ষ্যে আহমদীয়া মুসলিম জামাতের পক্ষ থেকে ‘সত্যের সন্ধানে’ নামে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আহমদীয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কি? তারা কি আসলে মহানবী (সা.)কে শেষ নবী হিসেবে বিশ্বাস করেন? এক শ্রেণির আলেমরা কেন তাদেরকে কাফের বলে? এমন সব নানান প্রশ্নের উত্তর দেয়ার জন্য আহমদীয়া জামাতের পক্ষ থেকে প্রতি ২মাস অন্তর ‘সত্যের সন্ধানে’ নামে সরাসরি একটি প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এমটিএ চ্যানেলে। এ পর্ব শুরু হচ্ছে ২৬ অক্টোবর থেকে, যা শেষ হবে ২৯ অক্টোবর। এ অনুষ্ঠান বাংলাদেশ সময় প্রতিদিন রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সরাসরি এমটিএ চ্যানেলে সম্প্রচার করা হবে। আহমদীয়া মুসলিম জামা’ত সম্পর্কে জানার অনেক বড় সুযোগ বলে আয়োজকগণ মনে করেন।

আয়োজকগণ বলেন, আহমদীয়া মুসলিম জামাত, সম্পর্কে কারো কথায় বিভ্রান্ত না হয়ে অনুষ্ঠানটি সরাসরি দেখুন এবং প্রশ্ন করে সঠিক বিষয় জেনে নিন। অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে- www.mta.tv/live এবং প্রশ্ন করতে পারেন অনুষ্ঠান চলাকালীন সময়ে এই নম্বরে- +৮৮-০১৭৯৯-৯০০০২৫, +৮৮-০৯-৬৭৭৬৬৬৭৭৭, ইমেইল করতে পারেন- sslive@mta.tv, টুইটার: @mta_sslive, www.ahmadiyyabangla.org , www.alislam.org
Please follow and like us: