আমার কল্পনায় তাহারা
আজিম উল্যাহ হানিফ
কবিতা হয়েই তাহারা আসেন
কলমে-পেন্সিলে আর কাগজের খাতায়,
যাহাদের কথা বলছি তাহারা আছেন
শহরের মানুষের মানসপটে মননে আর হৃদয়ে।
শরীফ আহমেদ অলিকে দেখা যায়
সাহিত্য আড্ডায় কবিতা পাঠরত অবস্থায়,
ফরিদ সিদ্দিকীকে ধর্মসাগর পাড়ে ঘুরতে-
প্রদীপ কুমার পাল বাবলুকে কর্মাশিয়াল
ইন্সটিটিউটে ব্যস্ত কাজ করতে।
ফখরুল হুদা হেলালকে টাউন হল
মাঠে ঘুরছে একাকী!
গোলাম মোস্তফা চৌধুরী আপন মনে
রাস্তা পারাপার হচ্ছে।
অধ্যাপক আবদুল ওহাবকে দেখা যায়
পত্রিকা অফিসে বসে থাকতে,
কল্পনায় আসেন তিতাশ চৌধুরী-
নওশাদ কবীর-শান্তনু কায়সার-বাচ্চু বকাউল,
আরো আসেন মোহাম্মদ ফজলে রাব্বী-আহমেদ আলী-
জিন্নতের রহমান-নুরুল হক নেভী- সিরাজুল রাহী-
ইউসুফ জাঈদ-শহীদুল্লাহ মানিক-ভাষাসৈনিক আবদুল জলিল।
কল্পনা থেকে কেউ বাদ যায় না,
ইতিহাসের পরতে পরতে খুঁজি
তাহাদের ভূলে থাকা যায় না…