“আমার প্রাণের সিংগাইর”
সিংগাইর মোর প্রিয়, রবি মাতৃভূমি,
তথাকার মনোরম দৃশ্য, সত্যি দামী।
যেমন সেথা মানুষ, তেমনি রহম,
যত দিন বাঁচি ভূ-তে, সিংগাইর সোম।
তথাকার অলিগলি, মোর প্রিয় ছবি,
তাই হতে চাই তথা, একজন কবি।
আমার নাহি সম্বল, আছে শুধু মন,
তাই দিয়ে লিখে যেতে চাই, কে কেমন!
সহজ সরল লোক, নেই হানাহানি,
কর্মদোষ অল্প, নয় সবাই সন্ত্রাসী!
মোর প্রাণ পড়ে থাকে, জানে অর্ন্তযামী,
ভালোবাসি সিংগাইর, তুমি মোর ভূমি।
ভুলবনা কোনদিন, প্রিয় সিংগাইর,
ক্ষমা করো মোর, নিত্য কর্মের পাহাড়।
“চতুর্দশ পদি কবিতা”
লেখক: মোঃ আদিল মাহমুদ।
Please follow and like us: