সিরাজগঞ্জের কাজিপুরে আমিনা মনসুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলার রৌহাবাড়িতে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে উপহার সামগ্রি বিতরণ কাজের উদ্বোধন করেন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান আলী খাঁন।
এসময় তিনি বলেন, “সমাজের বোঝা হিসেবে বিবেচিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আলোয় নিয়ে আসার পাশাপাশি তাদের সামাজিক ভাবে আমরা সহায়তা করে যাচ্ছি। এরই অংশ হিসেবে পবিত্র ঈদ -উল -ফিতরের আনন্দ প্রতিবন্ধী শিশুদের সাথে ভাগাভাগি করে নিতে ২ শ জনকে ঈদ উপহার দেয়া হল।”
এসময় উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ শ্যামলি খাতুন ও শিক্ষক কর্মচারি বৃন্দ।
Please follow and like us: