, || - ||

আরকাঞ্জেল ইউনিভার্সিটি-স্কুলের ট্রাস্টি নিযুক্ত হলেন ব্যারিস্টার মনির

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

ব্যারিস্টার মোঃ মনির হোসেনকে আরকাঞ্জেল ইউনিভার্সিটি-স্কুল অফ মেডিসিন ইন অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার ট্রাস্টি নিযুক্ত করা হয়েছে। ব্যারিস্টার মোঃ মনির হোসেন বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের মৃত আলহাজ¦ নূর মোহাম্মদ মুন্সির ছোট ছেলে। ২০২৩ সালে নিজ গ্রামে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল প্রতিষ্ঠা করেন তিনি। পরবর্তিতে এলাকার বিভিন্ন পর্যায়ের গরিব দুঃখীদের বিনামূল্যে ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা প্রদান করে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার অগ্রগতির প্রতি তার অবিচল নিষ্ঠার পরিচয় তুলে ধরেছেন। ব্যারিস্টার মোঃ মনির হোসেন বর্তমানে যুক্তরাজ্যে অবস্থিত একজন উচ্চ সম্মানিত আইনজীবী।

Please follow and like us: