, || - ||

আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আরজেএফ এর মানবধিকার সম্পাদক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আজ ১ জুলাই রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন ( আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের শুভ জন্ম দিন।জন্ম দিনে আরজেএফ এর মানবধিকার সম্পাদক  মো: ইনামুল হাসান নাইম সহ সর্ব স্থানের মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । তিনি বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান গ্রামে জন্মগ্রহন করেন। শিক্ষা সনদ অনুযায়ী তার জন্ম ১ জুলাই ১৯৭৪।
এস এম জহিরুল ইসলাম পেশাগত জীবনে ১৯৯১ সাল থেকে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৬ সাল থেকে ঢাকায় বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বর্তমানে এস এম জহিরুল ইসলাম দেশের জনপ্রিয় আইপিটিভি চ্যানেল টি ওয়ানের হেড অফ নিউজ ও দৈনিক ঘোষণার চীফ রিপোর্টার হিসাবে কর্মরত।
তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন( ডিইউজের) সিনিয়র সদস্য। এ ছাড়াও বাংলাদেশের ঐতিহ্যবাহী তৃনমুল গণমাধ্যম কর্মীদের সংগঠন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন ( আরজেএফ) এর তৃতীয় মেয়াদে নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
এস এম জহিরুল ইসলাম বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি মুলাদী উপজেলা সমিতি ঢাকার যুগ্ন সাধারণ সম্পাদক, আলোকিত মুলাদীর সাংগঠনিক সম্পাদক, ঢাকাস্থ মুলাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন( ঢামুসাস) এর প্রতিষ্ঠাতা সদস্য। এ ছাড়াও তিনি রুরাল কালচারাল একাডেমি, বরিশাল ডিভিশন কালচারাল ফাউন্ডেশন, বরিশাল ভিষন এর সভাপতির দায়িত্ব পালন করছেন। তার শুভ জন্মদিনে বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

 

আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আরজেএফ এর মানবধিকার সম্পাদক

 

 

Please follow and like us: