কুমিল্লার চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বন্যা দুর্গত মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও চৌদ্দগ্রাম আসন থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ডাঃ গোলাম কাদের চৌধুরী নোবেল। কুমিল্লা দক্ষিণ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর হোসেন বলাই, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ কবির শিপন, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান শাহরিয়ার খাঁ প্রমুখ।
Please follow and like us: