নজরুল ইসলাম চৌধুরীঃ
“সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিহত করে, উন্নয়নের ধারা অব্যাহত রাখুন” এ শ্লোগানটি সামনে রেখে মনুরহাট আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ অক্টোবর) বেলা ১২ টার সময় আব্দুল হক চৌধুরী কলেজ মিলনায়তনে এ সভা সম্পন্ন হয়। আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহবায়ক মুন্সি মোর্শেদ আলমের সভাপতিত্বে এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার। আবদুল হক চৌধুরী কলেজ ছাত্রলীগ’র যুগ্ন-আহবায়ক আরিফুল হক ও তৌহিদুল ইসলামে’র যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও মহামায়া ইউপির সদস্য জমির উদ্দিন বাবু। এসময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া সরকারী কলেজ ছাত্রলীগ’র সাবেক আহবায়ক আসিফ মজুমদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোঃ ননী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আউয়াল হোসেন পারভেজ, উপজেলা ছাত্রলীগ’র ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলো।