, || - ||

আলাউদ্দিন নাসিমের শ্বশুরের মৃত্যুতে শিরীন আখতার এমপির শোক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের শ্বশুর ডাঃ জাহানারা আরজুর বাবা সেন্ট্রাল ইন্সুইরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান ও পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী-১ আসনের সাংসদ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সাংসদ শিরীন আখতার। আবু তাহের চৌধুরী সোমবার (২ আগস্ট) সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটের সময় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

Please follow and like us: