নজরুল ইসলাম চৌধুরীঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ সংসদীয় আসন (ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) থেকে নৌকার মাঝি হতে আওয়ামীলীগ থেকে মনোনয়ন নিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ নাসিম। শুক্রবার (৯ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামীলীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় নমিনেশন ফরম সংগ্রহ করার পর আলাউদ্দিন আহম্মেদ নাসিমকে স্বাগত জানিয়ে ছাগলনাইয়া উপজেলা আ’লীগের উদ্যোগে ছাগলনাইয়া পৌর শহরে সন্ধ্যায় আনন্দ মিছিল বের করা হয়। এতে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহমদ বুলু মজুমদার, যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক ও পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, সহ-দপ্তর সম্পাদক সম্পাদক তাজুল ইসলাম সবুজ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা শ্রমীক লীগের সভাপতি জালাল উদ্দিন ফরায়েজি, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা আ’লীগের সদস্য কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, কফিল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, যুগ্ন-সাধারণ সম্পাদক আশিক একরাম মজুমদার রাব্বী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোঃ ননী সহ উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষে উপজেলা আ’লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব উপস্থিত নেতাকর্মীদের বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাদের ফেনী-১ আসনে যাকে নৌকা প্রতীক দিবেন তার পক্ষে কাজ করতে হবে। অতীতের মান অভিমান ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
Please follow and like us: