করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল এর ব্যতিক্রমী আয়োজন খুব স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ করে খুলনা মহানগরী এলাকায় করোনা আক্রান্ত পরিবারবর্গ ও ক্ষতিগ্রস্থদের মাঝে পর্যায়ক্রমে উপহার সামগ্রী প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার (০৬ মে) এস এম কামাল হোসেনের পক্ষে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা কালিবাড়ি ঋষিপাড়ার লকডাউন এলাকার বাসিন্দাদের মধ্যে খাদ্যদ্রব্যসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, ওয়ার্ড কাউন্সিলর মাস্টার আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী দাউদ হায়দার, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক পরিচালক বদরুল আলম মার্কিন, নাগরিক ফোরামের নেতা শাহিন জামাল পন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান হাসিব, সাধারণ সম্পাদক মাকসুদ হাসান পিকু প্রমুখ।
উল্লেখ্য, মহেশ্বরপাশা কালিবাড়ি ঋষিপাড়ার বাসিন্দা রিক্সাচালক বিষ্ণুপদ হাজরা গত ২৯ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে ওই এলাকার ২০টি বাড়ি লকডাউন ঘোষণা করে খুলনার জেলা প্রশাসন। এজন্য ওই এলাকার বাসিন্দারা যেমন ঘরের বাইরে হতে পারছেন না তেমনি বাইরে থেকেও কেউ সেখানে যেতে পারছে না। সঙ্গত কারণে তাদের খাদ্য সহায়তার প্রয়োজন হয়ে পড়ে। মানবিক দিক বিবেচনা করে আ’লীগ নেতা এসএম কামালের পক্ষ থেকে সেখানে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
এব্যাপারে এসএম কামাল বলেন, আমার বিশ্বাস এই বিপদের দিনে মানবিকতার হাত রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধিরাই সবার আগে বাড়িয়ে দিতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমাদের চলার পথের পাথেয়। এমন মহতি কাজে সবার এগিয়ে আসার এখনই সময়।