মোঃ হুমায়ুন আরাফাত, আশুলিয়া প্রতিনিধি;-করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হাটে বাজারে জনসমাগম ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহব্বায়ক হাজী মোশাররফ খান, আশুলিয়া ইউনিয়ন এর অনেক গর্ভবতী মা ও শিশু বাচ্চাদের জন্য গরুর দুধ প্রয়োজন। কিন্তু লোকডাউন এর কারনে ব্যবস্থা করতে পারছেন না। তার সাথে যোগাযোগ করলে নিজ ফার্ম থেকে বিনামূল্যে গরুর দুধ পৌঁছে দেওয়া হবে বলে জানান। হাজী মোশাররফ খান আরও বলেন,আশুলিয়া এলাকায় বহু মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ রয়েছেন যারা ঘর বন্দী হয়ে এখন কর্মহীন। তারা সহায়তা সংকটে কোথাও কিছু চাইতেও পারছেন না। তাদের পাশে দাড়াতে আমরা এ সহায়তা নিয়ে প্রস্তুত। তিনি আরোও বলেন,যে মধ্যবিত্ত নিম্নবিত্ত কর্মহীন মানুষদের এ সেবা দিতে তারা ২৪ ঘন্টা নিয়োজিত থাকবেন। তিনি সকলকে করোনা মোকাবেলায় সবাইকে ঘরে অবস্থানের জন্য অনুরোধ করেন।এবং ০১৮১২৬৫৬৫৩০ এই নাম্বারে কল করলেই দ্রব্য গরুর দুধ বাসায় পৌঁছে যাবে।
, || - ||
আশুলিয়ায় কল করলেই নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের ঘরে পৌঁছে যাবে গরুর দুধ-হাজী মোশাররফ খান
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
Please follow and like us: