হুমায়ুন আরাফাত ,আশুলিয়া প্রতিনিধি।
করোনা ভাইরাস সংক্রমোন রোধে আশুলিয়ায় চলা লোকডাউন বির্পযস্ত কৃষকেরা এ অবস্থায়। সারা দেশের ন্যায় আশুলিয়ার কৃষকেরা বোরো ধান কাটা নিয়ে বিপাকে পড়ে। দেখা দিয়িছে চরম কৃষি শ্রমিক সংকট। শ্রমিকের অভাবে পাকা ধান কাটতে না পারায়, ইয়ারপুর ইউনিয়নের তাজপুর গ্রামের কৃষক সামসুল মিয়া ও জমির উদ্দিন সহ অনেক কৃষক বিপাকে পড়েন।তাদের এ দূভোগের কথা শুনে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক মইনূল ইসলাম ভূইয়া।নেতাকর্মীদের নিয়ে কৃষকের আড়াই বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দেন।কৃষক সামসুল মিয়া জানান করোনায় লোকডাউনের কারনে উত্তরাঞ্চলের কোন কৃষি শ্রমিক আসতে পারছেন না । তাই এ নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়েছিলাম আর এমনিতেই নিচু জমি, বৃষ্টি হলে ধান পচে যেতে পারে।আর শ্রমিক না পাওয়ার বিষয়টি স্থানীয়ভাবে জনার পর, কবির হোসেন সরকার আশ্বাস দেন।এবং নেতাকর্মীদের নিয়ে আমার আড়াই বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দেন।আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার জানান,যে দূযোগে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশাপাশি কৃষকের পাশেও থাকবে আশুলিয়া থানা যুবলীগ।এসময় ধান কাটার কাজে সহায়তা করেন ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নূরুল আমিন সরকার, যুগ্ম আহ্বায়ক সোহেল সরকার,যুবলীগ নেতা নজরুল ইসলাম,সালাউদ্দিন সরকার, ইলিয়াস ভূইয়া সহ আরও অনেক নেতাকর্মী।
Please follow and like us: