সাভারের আশুলিয়ায় বিপুল সংখ্যক জঙ্গি সদস্য ও গোলাবারুদ থাকার সম্ভাবনায় একটি দোতলা ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার সন্ধ্যা থেকে গকুলনগর বাজার সংলগ্ন প্রবাসী আক্তার হোসেনের মালিকানাধীন ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) সাইদুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে জানান।
ঘটনাস্থলে উপস্থিত আছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও জেলা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Please follow and like us: