আসছে সিরাজগঞ্জের জনপ্রিয় নাট্য অভিনেতা ইব্রাহীম হোসেনের নতুন একটি ধারাবাহিক নাটক। ধারাবাহিকটির নাম ‘গুপ্তধন’। ফজলুল করিমের রচনায় নাটকটি পরিচালনা করছেন তাজু কামরুল। সম্প্রতি নাটকটির কয়েকটি লটের শুটিং হয়েছে বলে জানা গেছে।
‘গুপ্তধন’ প্রসঙ্গে ইব্রাহীম হোসেনের বলেন, নাট্যকার কিংবা নির্দেশক হিসেবে ফজলুল করিমমে ভাবনার জায়গাটা আমার পরিচিত। তার নির্দেশনায় কাজ করা সবসময় উপভোগের। নতুন এই ধারাবাহিকে কাজ করাটা দারুণ উপভোগ করছি। ইব্রাহীম হোসেন ছাড়াও ‘গুপ্তধন’ নাটকে অভিনয় করছেন তামান্না সরকার, তারেক, স্বপন প্রমুখ। নির্মাতা জানিয়েছেন, ‘গুপ্তধন’ নাটকের নামটি পরিবর্তন হতে পারে। আর এই নাটকটি আগামী সাপ্তাহে চ্যানেল নাইন টিভিতে প্রচারিত হবে।
Please follow and like us: