, || - ||

আসন দিনাজপুর-৫ আবারো বিপুল ভোটে জয়ী হলেন এমপি মোস্তাফিজুর রহমান ফিজার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মোস্তাফিজুর রহমান ফিজার মোট এক লাখ ৬৭হাজার ৪২৮ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট হযরত আলী বেলাল ট্রাক মার্কা নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৪৮২ ভোট।
ফুলবাড়ী ও পাবর্তীপুর দুই উপজেলার মোট ৪লাখ ৫০ হাজার ১৩৫ জন ভোটারের মধ্যে দুই লাখ ১৫ হাজার ৯৮১ জন ভোটার তাদের ভোটারিকার প্রয়োগ করেছে। এর মধ্যে বৈধ ভোট দুই লাখ আট হাজার ৭০ । বাতিল ভোট সাত হাজার ৯১১। ফলাফল নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাকিল আহম্মেদ।
এদিকে ৮ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফুলবাড়ী-পার্বতীপুরের বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাবেক মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার।

Please follow and like us: