, || - ||

আয়নার সামনে নাচ ও অভিনয় করতে ভালো লাগে। রিক আনাম

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
এম.আর.জে শান্ত,বিনোদন প্রতিবেদক:
আজ আপনাদের সামনে তুলে ধরবো বগুড়ার ছেলে রিক আনাম এর কথা,যিনি একাধারে মডেল,অভিনেতা,নৃত্যশিল্পী ও নৃত্য কোরিওগ্রাফার। টেলিভিশন চ্যানেলে নাচের প্রোগ্রাম ছাড়াও,কাজ করেছেন কয়েকটা মিউজিক ভিডিও ও নাটকে আজ আমরা তুলে ধরবো তার বর্তমান ব্যাস্ততা নিয়ে।
কেমন আছেন.?
রিক আনাম: আলহামদুলিল্লাহ ভালো
আপনার শুরুটা কিভাবে.?
রিক আনাম: আমি তেরো বছর ধরে নাচের সাথে যুক্ত আছি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিলো অভিনয়ের,এখন সেটা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি।
বর্তমান কি কাজ করছেন.?
রিক আনামা: মিউজিক ভিডিও,টিভি নাটক ও বিভিন্ন চ্যানেলে নাচের প্রোগ্রাম গুলো করছি।
জিবনে কোন কষ্ট আছে কি.?
রিক আনাম: কষ্ট একটাই কাছের মানুষগুলো সব সময় ভূল বুঝে।
জিবনে কোন পুরুস্কার বা প্রাপ্তি.?
রিক আনাম: পুরুস্কার হিসাবে বলতে গেলে,এখনো সাফল্যের ঝুড়ি শুন্য,তবে মানুষের ভালবাসা পেয়েছি,এটাই আমার বড় প্রাপ্তি,মানুষ ভালবেসে তাদের মনে ঠাই দিয়েছে।
আপনার বর্তমান ব্যাস্ততা.?
মিউজিক ভিডিও,নাচের প্রোগ্রাম,বিজ্ঞাপন,একটা ধারাবাহিকে কাজের কথা চলছে। এছাড়া খুব শীঘ্রই চলচ্চিত্রে কাজ করবো।
আপনার প্রিয় রং, প্রিয় খাবার কোনটা.?
রিক আনাম: প্রিয় রং কালো, প্রিয় খাবার হলো মায়ের হাতে রান্না করা যেকোন খাবার।
কি করতে বেশি ভালো লাগে.?
রিক আনাম: মাকে নিয়ে ঘুরতে ভালো লাগে,অবসর সময়ে আয়নার সামনে নাচ ও অভিনয় করতে ভালো লাগে।
কোন ধরনের চরিত্রে কাজ করতে সাচ্ছন্দ্য বোধ করেন.?
রিক আনাম: অবশ্যই রোমান্টিক ও পজিটিভ চরিত্রে।
সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন..
রিক আনাম: দর্শকদের এটাই বলবো,আপনারা আমার পাশে থাকবেন,আমায় সাপোর্ট করবেন, যেনো আমি অভিনয় দিয়ে আপনাদের মনে জাইগা করে নিতে পারি। বেশি করে নাটক দেখবেন আর আমার জন্য দোয়া করবেন।
Please follow and like us: