ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং ডুমুরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন চুকনগর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি। বুধবার সকাল ১০টায় প্রেসক্লাব কর্মতারা ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদের কার্যালয়ে গিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। নির্বাহী অফিসারও সাংবাদিক নেতাদের অভ্যার্থনা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন। চুকনগর প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক গৌতম রাহা, সহ সভাপতি শংকর ঘোষ, কোষাধ্যক্ষ এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরদার, সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন প্রমুখ।
এরপর সাংবাদিকরা শুভেচ্ছা বিনিময় করেন ডুমুরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ কনি মিয়ার সাথে। তারা থানার ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ওসি কনি মিয়া এলাকার আইন শৃঙ্খলার উন্নয়ন, মাদক বিরোধী অভিযান, কিশোর গ্যাং নির্মুল সহ বিভিন্ন ব্যাপারে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
, || - ||
ইউএনও এবং ওসির সাথে চুকনগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: