যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা কাজল হোসেনের মেয়ে মুক্তামনির (১৪) জন্য হাজারিবাগ ইউনিয়ন ছাত্রলীগের নেতা ইমন সরদার ভালোবাসার উপহার স্বরুপ ফল, মূল ও খাদ্য সামগ্রি পাঠিয়েছেন। মুক্তামনি বাগআঁচড়া পাইলট গার্লস স্কুলের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী।
জানা যায়, এ বছরের প্রথম দিকে ১০নং শংকরপুর ইউনিয়নে বকুলিয়া গ্রামে ইমন সরদার তার কাকা সম্পর্কে বকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে মুক্তামনির বিষয়টি জানতে পারেন। মুক্তামনিকে প্রথমে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাজার হাড় ক্ষয়ে যাওয়া, প্যারালাইসিস হওয়া এবং ভুল চিকিৎসার কারণে তার অবস্থার অবনতি হতে থাকে।
বিষয়টি নিয়ে ছাত্রলীগ নেতা ইমন সরদার ওই রাতে যশোর সদর হসপিটালের অর্থপেডিক্স ডাঃ শিমুল কে বিষয়টি অবগত করেন। তিনি তার স্যার ডাঃ গোলাম ফারুক ও ডাঃ আব্দুর রউফ এর সাথে বোর্ড মিটিং করে মুক্তামনী কে সদর হসপিটালে আনার কথা এবং ভর্তি করার কথা বলা হয়। ০৩/০১/২০২০ সকাল ০৮ টার সময় মুক্তামনী কে ইমন সরদারের কাছে হস্তান্তর করে হসপিটাল। পরে ডাঃ শিমুলের সার্বিক সহযোগিতায় বেড ও নিয়মিত ট্রিটমেন্ট চলে। জরুরী অপারেশন এর সব কিছুই অতিদ্রুত ০৮/০১/২০২০ তারিখে সম্পন্ন করা হয় এবং অপারেশন সফল হয়। ১৩/০১/২০২০ তারিখে মুক্তামনি কে হসপিটাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। ১৫/০৩/২০২০ বকুলিয়া গ্রামে ইমন ও আমার সফর সঙ্গী নিয়ে তাকে দেখে এসেছেন খোঁজ নিয়েছেন ও পছন্দের খাবার দিয়ে এসেছেন। ছাত্রলীগ নেতার দীর্ঘ পরিশ্রম সফল। গতকপৌস রাতে একটা ফোন কল আসে মুক্তামনির পিতা জানন, মুক্তামনি হাটতে পারে, সে পুরো সুস্থ। তিনি ছাত্রলীগের সবাইকে ধন্যবাদ জানান।
হঠাৎ ছাত্রলীগ নেতা ইমন সরদারের রোড অ্যাকসিডেন্ট করার বিষয়টি মু্ক্তামনী মানতে পারছিলো না। তাই গতকাল ০২/১০/২০২০ তারিখে তার নিজ বাসায় খাবার খেয়ে,তিনি বাংলাদেশ ছাত্রলীগ, হাজিরবাগ ইউনিয়ন শাখার পক্ষ থেকে মুক্তামনির হাতে ভালোবাসার উপহার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বকুলিয়া গ্রামের মাওলানা রেজাউল করিম, রুবেল হোসেন, নাহিদ হাসান সোহাগ, মামুন হোসেন, জিও জনি, রাকিব হাসান, সোহান হোসেন, ফয়সাল, হাবিবুর, মুক্তামনী সহ তার পরিবারের সদস্যবৃন্দ।
Please follow and like us: