তৃতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামি ২৮ নভেম্বর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ সাতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী দলটির কেন্দ্রীয় কমিটির কাছে দলীয় প্রার্থীর একটি চুড়ান্ত তালিকা প্রেরণ করেছে স্থানীয় আওয়ামীলীগ । বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল। গত শুক্রবার কার্যকারী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দলীয় প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রনয়ন করেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
চুড়ান্ত তালিকায় মনোনিত প্রার্থীরা হলেন উপজেলার ১ নং এলুয়ারী ইউনিয়নে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নতুন মুখ মোঃ আব্দুস সালাম প্রামানিক,২ নং আলাদীপুর ইউনিয়নে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নতুন মুখ সুকান্ত সরকার শুভ,৩ নং কাজিহাল ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোঃ মানিক রতন,০৪নং বেতদিঘী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ বর্তমান চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দস,০৫ নং খয়েরবাড়ী ইউনিয়নে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নতুন মুখ মোঃ এনামুল হক,৬ নং দৌলতপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ মন্ডল,৭ নং শিবনগর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা বর্তমান চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব। এবারের নির্বাচনে এই উপজেলায় আওয়ামীলীগের প্রার্থী তালিকায় তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন নতুন মুখ রয়েছে ।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোঃ ওযাজেদ আলী জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাতটি ইউনিয়নের সম্ভাব্য মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৯৫২জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ১০৪ জন এবং মহিলা ভোটার ৫৯হাজার ৮৪৭জন। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২রা নভেম্বর যাচাই বাছাইয়ের শেষ তারিখ ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর।
এদিকে তফসিল ঘোষনার সাথে সাথে প্রতিটি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় দৌড় ঝাপ শুরু করেছেন। দিন রাত তারা ভোটারদের সাথে কুশল বিনিময় করে দোয়া প্রার্থনা করছেন।
, || - ||
ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ ফুলবাড়ীতে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় তিন নতুন মুখ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: