, || - ||

ইউনুছ খান বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ’র সাংগঠনিক সম্পাদক মনোনীত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।

সংবাদ বিজ্ঞপ্তিঃ

 

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউপিস্থ “মহামায়া গণপাঠাগারের” সভাপতি মোঃ ইউনুছ খান বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন। ১লা সেপ্টেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ’র প্রেসিডেন্ট মোঃ ইমাম হোসেন ও মহাসচিব নাসিম আহমেদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে গ্রাম গঞ্জে পাঠাগার বাস্তবায়নে মহামায়া গণপাঠাগারের সভাপতি মোঃ ইউনুছ খান’র প্রশংসনীয় ভূমিকা থাকায় তাকে বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়।

Please follow and like us: