, || - ||

ইটাব’র পরিচালক নির্বাচিত হওয়ায় নিজ এলাকায় সংবর্ধিত হলেন বেলাল হোসেন মিয়াজী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
ইলেক্ট্রনিক্স ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’র (ইটাব) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় দক্ষিণ সতর গ্রামের সর্বস্তরের এলাকাবাসী কর্তৃক সংবর্ধিত হলেন বেলাল হোসেন মিয়াজী। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সতর নিমতলী ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় প্রীতি ক্রিকেট ম্যাচ’র পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। উক্ত সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর কাউন্সিলর ও বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারী খোকন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলাল হোসোন পাটোয়ারী। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, ইটাব’র নবনির্বাচিত পরিচালক বেলাল হোসেন মিয়াজী, রফিক আহম্মদ দুলাল, রিয়াজ উদ্দিন পাটোয়ারী জনি, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, পৌর কাউন্সিলর মেহেদী হাসান শিমুল চৌধুরী, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ এনায়েত উল্যাহ সোহেল, পৌর যুবলীগ’র সহ সভাপতি আরিফ পাটোয়ারী।
ছাগলনাইয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননী’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চায়না থেকে আগত অতিথি মিস্টার নেইল, ইটাব’র পরিচালক শরীফ উদ্দিন হেলাল, এম ওয়াদুদ ফরায়েজী, কফিল উদ্দিন মাহমুদ, আবদুল মোমিন চৌধুরূ সবুজ, ফেনী ইলেক্ট্রনিক্স ডেভলোপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মির্জা এনামুল হক সাগর, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আউয়াল হোসেন পারভেজ প্রমুখ।
Please follow and like us: